ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

কুমিল্লার বউ বাজার রোডে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ৭:১৮ পিএম

মোহাম্মদ বাকি অনিক , কুমিল্লা  প্রতিনিধি 

কুমিল্লার ডুমুরিয়া চানপুর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ বউ বাজার রোডটি বর্তমানে ময়লার এক বিশাল ভাগাড়ে পরিণত হয়েছে। বিনোদনকেন্দ্রের সৌন্দর্য হানি থেকে শুরু করে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি—সবমিলিয়ে চরম অবহেলা ও অব্যবস্থাপনার এক নির্মম চিত্র ফুটে উঠেছে এই জনপদে। স্থানীয়দের দীর্ঘদিনের ক্ষোভ আর দুর্ভোগের এই যাতাকল থেকে মুক্তি মিলবে কবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।


সরেজমিনে দেখা যায়, ডুমুরিয়া চানপুর এলাকার জনপ্রিয় পর্যটন ও বিনোদনকেন্দ্র লেক ভিউ পার্কের ঠিক সম্মুখভাগে এবং একটি মহিলা মাদরাসার অত্যন্ত কাছাকাছি সড়কের ওপর দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। যত্রতত্র ময়লা ফেলার কারণে পচে গিয়ে সেখান থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়েই প্রতিদিন বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও আশপাশের ব্যবসায়ীদের। ময়লার স্তূপ থেকে ছড়ানো পচা গন্ধের কারণে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের পাশে গড়ে ওঠা এই অবৈধ ময়লার ভাগাড়ের কারণে এলাকার পরিবেশের স্বাভাবিক ভারসাম্য দ্রুত নষ্ট হচ্ছে। পচা আবর্জনা থেকে উৎপন্ন মাছি, মশা ও রোগজীবাণুর অবাধ বিস্তারের ফলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষাগ্রহণ চরমভাবে বিঘ্নিত হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। দীর্ঘদিন ধরে এমন পরিবেশ বজায় থাকায় এলাকায় ডায়রিয়া ও চর্মরোগসহ বিভিন্ন দূষণজনিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।


অন্যদিকে, একটি বিনোদনকেন্দ্রের প্রবেশমুখে ও প্রধান সড়কের পাশে এমন যত্রতত্র বর্জ্য ফেলার কারণে এলাকার নান্দনিক সৌন্দর্যও ম্লান হয়ে যাচ্ছে। সাধারণ পথচারীদের চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন যন্ত্রণাদায়ক এক অভিজ্ঞতার নাম। পর্যটন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ এমন দূষণের শিকার হওয়ায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ময়লার ভাগাড় অপসারণ করে বউ বাজার রোডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা।


এ সম্পর্কিত আরো খবর