ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

বেলুন ও পায়রা উড়িয়ে খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ সূচনা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬ সময় : ৬:৪৪ পিএম

খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো খুলনা জেলা স্টেডিয়াম চত্বর এবং এর আশপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়ামে এসে পৌঁছান। স্টেডিয়ামে পা রেখেই তিনি ভিআইপি প্রটোকল পেরিয়ে গ্যালারির চারদিকে অবস্থান নেওয়া হাজার হাজার শিক্ষার্থী, তরুণ ক্রীড়াবিদ ও সাধারণ দর্শকদের দিকে ছুটে যান। দেশের সরকারপ্রধানকে নিজেদের একদম কাছে পেয়ে আনন্দে ও উল্লাসে ফেটে পড়েন উপস্থিত শিক্ষার্থী ও উদীয়মান ক্রীড়াবিদেরা। এ সময় চারদিক থেকে হাত নেড়ে তারা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিবাদন জানান এবং প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে তাদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাব দেন। প্রধানমন্ত্রী ও তরুণ প্রজন্মের এই প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্ত মুহূর্তটি পুরো স্টেডিয়ামের পরিবেশকে আবেগঘন ও উদ্দীপনাময় করে তোলে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। দেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল থেকে আরও বেশি সমৃদ্ধ করা এবং নতুন প্রজন্মকে সুস্থ ও প্রতিযোগিতামূলক খেলাধুলায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।


এ সম্পর্কিত আরো খবর