ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: গভীর রাতে প্রধান অভিযুক্ত ইমন গ্রেপ্তার


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬ সময় : ১১:৫৭ এএম

কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় দিনদুপুরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভয়াবহ এই হামলার ঘটনার পরপরই ইমন নিজের বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যায়।

 

পরবর্তীতে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানের মুখে শেষ পর্যন্ত রক্ষা পায়নি সে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তথ্যটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। গ্রেপ্তারকৃত ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছোট ছেলে। প্রায় দুই দশক আগে তার পরিবার শহরের পূর্ব মজমপুর এলাকায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে চাকরি করছেন এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে প্রবাসী। ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী শহরের একটি স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। ঘটনার দিন স্কুলে নির্বাচনী পরীক্ষা শেষ করে বাসায় ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে সে কলবেল বাজাচ্ছিল। সেই সুযোগে পেছন থেকে হঠাৎ এসে ইমন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত চম্পট দেয়। এতে ওই ছাত্রীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর জখম সৃষ্টি হয়। উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, আহত ছাত্রীটি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

 

এদিকে প্রকাশ্যে দিনে-দুপুরে এই নৃশংস হামলায় পুরো শহরজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে মাঠে নামে জেলা পুলিশ। সোমবার সন্ধ্যার পর কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় এবং জেলা পরিষদের রবীন্দ্র লালন উদ্যান পার্কসহ শহরের পরিচিত আড্ডাস্থলগুলোতে অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার মধ্যে ১৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের অপরাধমূলক কাজে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


এ সম্পর্কিত আরো খবর