ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

সুন্দরবনের বাঘের আক্রমণে আহত বাবলু গাজীকে লাখ টাকা সহায়তা


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৫০ পিএম

সুন্দরবনের গহিনে বৈধ পাস-পারমিট নিয়ে মধু আহরণে গিয়ে রয়েল বেঙ্গল টাইগার বাঘের ভয়ানক আক্রমণের শিকার হওয়া মৌয়ালি বাবলু গাজীর পাশে দাঁড়িয়েছে বন বিভাগ। জীবন বাজি রেখে লড়াই করে বেঁচে ফেরা এই সাহসী বনজীবীকে উন্নত সহায়তা ও পুনর্বাসনের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খুলনায় অবস্থিত বন সংরক্ষকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাবলু গাজীর হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বন সংরক্ষক ইমরান আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান এবং সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর্থিক সহায়তা প্রাপ্ত বাবলু গাজী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের বাসিন্দা।


বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০২৬ সালের ১৩ মে বৈধ অনুমতিপত্র ও সঙ্গীদের নিয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহের উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন বাবলু গাজী। বনের ভেতরের কচিকাটা এলাকার পায়রাটুনি খালের পাড়ে ওঠার সঙ্গে সঙ্গেই ওঁৎ পেতে থাকা একটি বাঘ অতর্কিতভাবে তাঁর ওপর পেছন থেকে আক্রমণ চালায়। এ সময় তাঁর সঙ্গে থাকা সহকর্মীরা চরম সাহসিকতার পরিচয় দিয়ে প্রায় ৭ থেকে ৮ মিনিট ধরে বাঘটির সঙ্গে লড়াই করেন এবং বাবলু গাজীকে গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত লোকালয়ে নিয়ে আসেন। পরবর্তীতে তাঁর চিকিৎসায় ও পরিবারে নেমে আসা দুর্দিনে বন বিভাগের এই সহায়তা বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে।


এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন জানান, সরকারি নিয়ম ও বিধি অনুযায়ী বৈধ পাস-পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশের পর কোনো বনজীবী বা কাঠুরিয়া-মৌয়ালি যদি বন্য প্রাণীর আকস্মিক আক্রমণের শিকার হয়ে আহত বা নিহত হন, তবে বন বিভাগের পক্ষ থেকে তাঁদের নিয়মতান্ত্রিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। সেই কল্যাণমূলক নীতির আওতাতেই বাঘের আক্রমণ থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা বাবলু গাজীকে এক লাখ টাকার এই সহায়তা দেওয়া হলো।


এ সম্পর্কিত আরো খবর