ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

কিশোরগঞ্জে ধর্ষণের অভিযোগে মামলা


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৫:৪৫ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো:


কিশোরগঞ্জের বসতঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগে কটিয়াদী থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার টান চারিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত আসামি হলেন-হাকিম (২৫)। তিনি উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সন্ধ্যার পর কটিয়াদী উপজেলার স্থানীয় একটি বাজারে নৈশপ্রহরীর কাজ করতে যান ওই গৃহবধূর স্বামী। ওই সুযোগে রাত ১টার দিকে ঘরের জানালা খুলে মুখোশ পরে ঘরে ঢোকেন অভিযুক্ত হাকিম। পরে সে ধারালো অস্ত্রের মুখে  ওই গৃহবধূকে জিম্মি করে ধর্ষণ করেন। এসময় গৃহবধুর সাথে ধস্তাধস্তির একপর্যায়ে মুখোশ খুলে গেলে হাকিমকে চিনতে পারেন ওই গৃহবধূ। পরে তার স্বামী সকালে বাড়িতে ফিরে আসলে ঘটনাটি তাকে জানান ওই গৃহবধূ। 

অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে। 

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর