ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

সিরাজগঞ্জে সনাতন ধর্মালম্বীদের মহাষ্টমীর স্নানে পুণ্যার্থীদের ঢল


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ৭:৩৯ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি

 সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মী অনুষ্ঠান অষ্টমীর স্নান অনুষ্ঠিত হয়।

শনিবার (৫ এপ্রিল) সকালে মহাষ্টমী তিথি উপলক্ষে এই অষ্টমীর স্নান অনুষ্ঠিত হয়। পাপ মোচনের আকাঙ্ক্ষায় বিপুল পরিমাণ সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ পুণ্যার্থীরা যমুনা নদীর তীরে ঘুড়কা মহাশ্মশানঘাট এলাকায় এসে স্নান করেন।

এসময় দেশ, জাতী ও পৃথিবীর সকল প্রাণির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। জেলার বিভিন্ন উপজেলার হাজার হাজার পুণ্যার্থীরা যমুনা নদীর পাড়ে এসে পুণ্যস্নান করেন। যমুনা নদীর পাড়ে ৩'শ বছরের পুরোনো ঘুড়কা শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে পুণ্যস্নান উৎসব উপলক্ষে মেলা ও কালিমন্দির প্রাঙ্গণে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ করতে পুলিশ ও আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।"

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর