ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ৭:৩২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২'র সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি নিশ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ র‌্যাব-১২'র কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

রবিবার (৬ এপ্রিল) রাত ১১ টার সময় র‌্যাব ১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ রিফা বেকারীর সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।আটককৃত মাদক কারবারিরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার, উত্তর ঝাউলাছড়া গ্রামের, মৃত কানা মিয়ার ছেলে, মো. আবুল কালাম (২৮) এবং একই এলাকার জয়নাল মিয়ার ছেলে, মো. মমিন মিয়া (৩০)।

সোমবার (৭ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২'র কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বলেন, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।

তিনি আরও বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর