ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৩:১৭ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি

ফিলিস্তিনের মুসলিম জনগণের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ কর্মসূচি শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

মঙ্গলবার রাজশাহী দুপুরে মহানগরীর রাজপাড়া থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন ও কুশপুত্তলিকা দাহ করা হয়। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মহানগরীর সিঅ্যান্ডবির মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এই বিক্ষোভ মিছিলটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষ অনুষ্ঠিত এক সমাবেশে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশের বক্তব্য শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে একটি খণ্ড মিছিল লক্ষ্মীপুর মোড়ে হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ-আল-মামুন, রাজপাড়া থানা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল নিউ গভ: ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমেদ অন্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপাড়া থানার যুগ্ম আহ্বায়ক শাহিন হোসেন প্রমুখ।

এদিকে সকালে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনের সড়কে সমাবেশ করে ছাত্রদল। এছাড়াও ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিটি কলেজ ছাত্রদল শাখা। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী সিটি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

বিক্ষোভ মিছিলটি মহানগরীর সোনাদিঘীর মোড়, সাহেববাজার জিরোপয়েন্টে, কুমারপাড়া হয়ে ফের জিরোপয়েন্টের জলিল বিশ্বাসের মার্কেটের সামনে আসে। এখানে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 


এ সম্পর্কিত আরো খবর