ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৯:৫৪ এএম

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ভোটার হালনাগাদ কর্মসূচী ২০২৫ উপলক্ষে সফরে আসেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। পূর্বনির্ধারিত সফরসূচী অনুযায়ী বুধবার (৯এপ্রিল) সকাল রায়পুরা উপজেলা পরিষদে পৌছালে  উপজেলা প্রশাসনের পক্ষ হইতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসদ রানাসহ অন্যান্য কর্মকর্তাগণ  ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মত বিনিময় সভা শেষে উপজেলা পরিষদ গণ মিলনায়তনে চলমান ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শণ করেন নির্বাচন কমিশনার মো.আনোয়ারুল ইসলাম সরকার।এর আগে তিনি নরসিংদীর বেলাবো উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরির্দশন করেন।

 

ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনকালে তার সাথে ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার (নরসিংদী) মৌসুমী আক্তার রাখি, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, জেলা নির্বাচন অফিসার মো. শাহিন আকন্দ, সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) বায়েজিদ বিন মনছুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম, সহকারী নির্বাচন কর্মকর্তা মো.রাসেল মিয়া প্রমুখ।


এ সম্পর্কিত আরো খবর