ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

কটিয়াদীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে প্রস্তুতিমুলক সভা


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:৪৬ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কটিয়াদী উপজেলা পরিষদের আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ আনন্দঘন ও উৎসব মুখর ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসক মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম,  উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, এম এ মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,  উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ছাত্র সমন্বয় এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সভায় বাংলাদেশের জাতীয় উৎসব "পহেলা বৈশাখ" বাংলা নববর্ষ ১৪৩২ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল ৯ টায় কটিয়াদী সরকারি কলেজ ক্যাম্পাস মাঠ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, বিকাল ৩ টায় কটিয়াদী সরকারি কলেজ খেলার মাঠে কণ্ঠশিল্পী পড়শীর সংগীত পরিবেশনায় বৈশাখী কনসার্ট এবং কনসার্ট শেষে একই মাঠে বিভিন্ন ইভেন্ট নিয়ে বৈশাখী মেলা উদযাপিত হবে। অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করা হয়।

প্রস্তুতি সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম নেতৃত্বে বৈশাখী কনসার্ট এবং বৈশাখী মেলা স্থান পরিদর্শন করা হয়।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর