ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান

তাড়াশে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ২:৪২ এএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত র‌্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃ‌তিক সংগঠন, শিশু-কিশোরসহ নানা শ্রেণী পেশার মানুষ বাঙ্গালী সাজে অংশ গ্রহন করেন।

পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলামের সভাপতিত্বে বাঙ্গালীর সংস্কৃতিতে পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সকলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিান উপভোগ করেন। এরপর অফিসার্স ক্লাবে জাতীয় মাছ ইলিশ ও পান্থা ভাত খাওয়ার উৎসবে সকলে মেতে উঠেন। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর