ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

সিরাজগঞ্জে ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ৯:৪৩ এএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর থানার বেতজুরী গ্রামের ওহাব আলীর ছেলে ওয়াসিম পলান (২৩), একই থানার বারুতুপা গ্রামের মৃত আজিবরের ছেলে জাহিদুল ইসলাম (২৫), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাচানদিঘী গ্রামের মৃত মজনুর ছেলে ইয়াকুব শাহ (২৩), বড় পাওতা গ্রামের দবির শেখের ছেলে শামীম হোসেন (৩৪) ও পলাশী গ্রামের মজনু প্রামাণিকের ছেলে লাবু প্রামানিক (৪০)। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটা চাইনিজ কুড়াল, দুইটি মোবাইল ফোন ও একটি কার্ভাডভ্যান উদ্ধার করা হয়।

 সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সোমবার বিকেলে গ্রেফতারদের আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠান আদালত।

উল্লেখ‌্য, গত ১৩ মার্চ রাতে বারুহাস ইউনিয়নের হেদার খাল নামক স্থানের ভাই ভাই ব্যাটারি কারখানায় ২৫-৩০ জন ডাকাত শ্রমিকদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করেন। এসময় তারা কারখানার ব্যবস্থাপকের সঙ্গে থাকা নগদ ৭০ হাজার টাকা, ১৪টি মোবাইল ফোন, একটি কাভার্ডভ্যান, পুরাতন ব্যাটারির প্লেট ১০ টন, তিন টন সিসা ও ব্যাটারির কানেক্টিন ১২০০ কেজি লুট করেন। যার মূল্য ৩৮ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় তাড়াশ থানায় ডাকাতি মামলা করেন কারখানার মালিক।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর