ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান

তাড়াশে পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ এপ্রিল, ২০২৫ সময় : ৩:৩২ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে এক পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাসেদুল ইসলাম (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার (ওসি) জিয়াউর রহমান। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে তাড়াশ-রানীরহাট অঞ্চলিক সড়কের আসানবাড়ী নামক স্থানে রাস্তার পশ্চিম অংশে ফসলী জমি থেকে রাশিদুল হাসার (৪০) নামক ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। রাশিদুল হাসান পৌর শহরের উলিপুর মহল্লার তুফান সরকারের ছেলে, পেশায় তিনি পিকআপ চালক।



পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) সকালে ১১ টার দি‌কে পথচারিরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে। বর্তমানে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন পুলিশ।



নিহত রাসেদুল ইসরামের মা আকলিমা খাতুন জানান, গতকাল শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন রাশেদুল। আজ তার লাশ পাওয়া গেল। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না।



তাড়াশ থানার (ওসি) জিয়াউর রহমান। বলেন, 'নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে শহীদ এম. এনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।'

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর