ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত পাঁচজন

শীতালক্ষ্যা রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীকে সাথে নদী ভাবনা


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৭:৩৯ এএম

নারায়ণগঞ্জ সংবাদদাতা

শীতালক্ষ্যা নদী রক্ষার্থে নদী তীরের প্রান্তিক জনগোষ্ঠীকে সাথে নদী ভাবনা আয়োজন করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।  বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর সংলগ্ন নদী তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কবি জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল খায়ের মুন্সী, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, জাকির হোসেন, মোশাররফ হোসেন।

এসময় বক্তারা বলেন, আমাদের যেমন বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি! নদীমাতৃক বাংলাদেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের প্রধান খাদ্য মাছ ও ভাত। তাই বাঙালিকে বলা হয় ‘মাছে-ভাতে বাঙালি’। তেমনি বলা হয়ে থাকে বাংলাদেশ নদী মাতৃক দেশ; আমাদের দেশ বিশ্বে নদ-নদীর দেশ হিসেবে পরিচিত হলেও, এখানে প্রতি বছরই নদ-নদীর সংখ্যা কমছে। দখল, দূষণে শুধু নদী-খালই মরছে না, এখন দেশও ধ্বংসের পথে। বাংলাদেশকে বাঁচাতে হলে দেশের নদ-নদী রক্ষা করতে হবে। নদ-নদী বেঁচে না থাকলে, দেশও ধ্বংস হতে বাধ্য।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর