ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

দল ত্যাগের ঘোষনা দিয়ে নৌকার ভাস্কর্য ভেঙ্গে ফেললেন আ’লীগ চেয়ারম্যান


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:৩৪ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার।

প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিল আবু ছাইদ শিকদার।   আজ রোববার সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু-ছাইদ শিকদারের বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলেন। নৌকা ভাস্কর্যটি ভাঙ্গার সময় চেয়ারম্যান আবু ছাইদ শিকদার সেখানে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা ঝড় বইছে। জানাগেছে, উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার তার বাড়ির সামনের পুকুর পাড়ে কয়েক বছর আগে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে একটি দৃষ্টিনন্দন নৌকা ভাস্কর্য নির্মিত করেন। রোববার সকালে আবু ছাইদ শিকদার লোকজন দিয়ে এই দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্যটি ভেঙ্গে ফেলেন।

 

এ ব্যাপারে আবু ছাইদ শিকদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে । সেই দল আমি করবো না। সে আসলেও আওয়ামীলীগ আর করবো না। তাই নৌকা ফলক ভেঙে ফেলেছি।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর