ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

ঈশ্বরদীর বাঘইলে মরহুম রজব আলী শাহ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ৬:১৭ পিএম

ঈশ্বরদী প্রতিনিধি

শুক্রবার সকালে  ঈশ্বরদীর বাঘইলস্থ মেলার মাঠে মরহুম রজব আলী শাহ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গ্রীণক্রস ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এই ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন  করেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না।

ক্রিকেট টুর্ণামেন্টের উদ্যোগতা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী ইপিজেড পুলিশ ফাঁড়ির এস আই মুকুল হোসেন,মনিরুল ইসলাম সোহেল,আবুল বাশার রাঙা,সাজেদুল ইসলাম প্রামানিক ও মনিরুল ইসলাম লাভলু।

 উদ্বোধনী খেলায় সাঁড়া গোপালপুরের সূর্য্য সংঘ ও দিয়ার বাঘইলের বিশ্বাস মটরর্স অংশ নেয়। ১৬ ওভারের এ খেলায় ৮৫ রানে সূর্য্য সংঘ অল আউট হয়। ৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিশ্বাস মটরর্স ৪ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছায়। ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের শিকু। বিশ্বাস মটরর্সের প্রেসার রনি ৪ উইকেট নেন। খেলাচলাকালে প্রচুর দর্শক রেললাইনের ধারে বসে ও দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর