ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

কাকিনা-মহিপুর সড়কের ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ১০:৫৫ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কাকিনা মহিপুর রংপুর সড়কে বাস ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার দুপুরে কাকিনা পোনাহাটি এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

তিস্তা নদীতে ১২১ কোটি টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি ২০১৮ সালের এপ্রিলে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ২০২৩ সালের ২৮মে রাতে হঠাৎ এ সেতু দিয়ে ভারি যানবাহন/ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন।

 

তবে গত বুধবার কাকিনা মহিপুর সড়কে বাস ট্রাক চলাচলের দাবীতে মানববন্ধন করে বাস ট্রাক মালিক সমিতি। এই মানববন্ধনের ৩ দিন পর এলজিইডির সংকীর্ণ এ রাস্তায় ভারী যান চলাচলে রাস্তার ক্ষতিসহ দুর্ঘটনা রোধে ভারী যান চলাচল না করার প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয়রা। স্থানীয়রা জানান, রাস্তাটি সড়ক ও জনপথ এর আওতায় নিয়ে সংস্কার ও প্রসস্থ্য করে ভারী যান চলাচলের দাবী জানান তারা।

 

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন,কাকিনা টু রংপুর এলজিইডির সংকীর্ণ এ রাস্তায় ভারী যান চলাচলে রাস্তার ক্ষতিসহ দুর্ঘটনা রোধে ভারী যান চলাচল না করার প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয়রা মানববন্ধনের কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর