ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানের জামিন বাতিল : জেলহাজতে প্রেরণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৩:৫১ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি ও বারুহাস ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো: মোক্তার হোসেন মুক্তা কে একটি হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করলে, আদালত না মঞ্জুর করে  জেল হাজতে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি এ্যাডভোকেট মো: কামাল হোসেন।

মামলা সূত্রে প্রকাশ, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চালানোর সময় উপজেলার বিনোদপুর বাজারে বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালায় একদল দুষ্কৃতিকারী। এ সময় তাকে হত্যার চেষ্টার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটনা সহ ধারালো অস্ত্র ও লাঠি দ্বারা এলোপাথারি হামলা চালায়। বহনকারী মাইক্রোবাসটিও ভাংচুর করা হয়। পরে পুলিশ মানবঢাল তৈরি করে বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার কে রক্ষা করেন। এ ঘটনার ছয় বছরপর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়নের বিএনপির সভাপতি মো: আসাদুজ্জামান তাড়াশ থানায় বাদী হয়ে ৯৯ জন কে নামীয় আসামী ও ২৫০/৩০০শ জন কে অজ্ঞাতনামা আসামী করে একটি বিষ্ফোরক ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

এ মামলায় তাড়াশ উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: মোক্তার হোসেন মুক্তাকে তিন নম্বর আসামী করা হয়। মামলার পরপরই তিনি পলাতক অবস্থায় উচ্চ আদালত থেকে জামিন নেন।

বুধবার (১৪ মে) সিরাজগঞ্জ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক আলী আহম্মেদ তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর