ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

গোন্তা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোন্তা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা

  • আপলোড সময় : রবিবার ১৮ মে, ২০২৫ সময় : ৮:০৭ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

ইউনিয়ন বিএনপির দুই পক্ষের হাতাহাতিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোন্তা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, গোন্তা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান। রোববার (১৮ মে) সকালে এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোন্তা আলীম মাদ্রাসা চত্বরে।

পরে তাড়াশ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তালম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আইয়ুব আলী জানান, মাদ্রসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান উপজেলা বিএনপি‘র সাবেক সহ- সভাপতি আব্দুর রহিমকে এডহক কমিটির সভাপতি, তার আপন ভাই সোলায়মান হোসেনকে শিক্ষক প্রতিনিধিসহ তাদের নিকটতম এক আত্মীয় নিয়ে কমিটি করেন।

কিন্তু তালম ইউনিয়ন বিএনপি‘র কোন ত্যাগী নেতা বা গোনতা এলাকার বিএনপি করা গন্যমান্য কোন ব্যাক্তিকে ওই কমিটিতে রাখা হয়নি। অথচ মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান এবং এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম রোববার এডহক কমিটির পরিচিতি সভার আয়োজন করেন। এ সংবাদ পেয়ে ক্ষিপ্ত হয়ে তালম ইউনিয়ন বিএনপি‘র প্রায় শতাধীক নেতা কর্মী মাদ্রাসা চত্বরে উপস্থিত হন। পাশাপাশি এডহক কমিটির সভাপতি আব্দুর রহিমের অনুসারী ও কমিটিতে স্থান না পাওয়াদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং দুই পক্ষকে ওই স্থান ত্যাগ করতে বলেন। এতে নির্ধারীত গোনতা আলীম মাদ্রসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হয়ে যায়।

এ প্রসঙ্গে তালম ইউনিয়ন বিএনপি‘র সাবেক সভাপতি সোরহাব হোসেন জানান, মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বিএনপি‘র কোন ত্যাগী নেতা বা গোনতা এলাকার বিএনপি করা গন্যমান্য কোন ব্যক্তিকে এডহক কমিটিতে না রাখায় এমন ঘটনা ঘটেছে।

আর গোনতা আলীম মাদ্রসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বলেন, নিয়ম মেনেই এডহক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উপজেলা বিএনপি‘র সাবেক সহ- সভাপতি এবং মাদ্রসার এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম বলেন, স্থানীয় বিএনপি‘র একটি পক্ষ কমিটি নিয়ে বিতন্ডায় জড়ালে পুলিশ এসে পরিচিতি সভাটি আপাতত বন্ধ করার কথা বলেন। তখন পরিচিতি সভাটি বন্ধ করা হয়।

এ বিষয়ে তাড়াশ উপ‌জেলার নির্বাহী অ‌ফিসার (ইউএনও) মো. নুরুল ইসলাম বলেন, মাদ্রসার এডহক কমিটি গঠনে মাদ্রাসার অধ্যক্ষ আমার কাছ থেকে অভিভাবক সদস্য করার মনোনয়ন নিয়েছেন। এর পর কি হয়েছে আমি জানি না।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর