ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

সিরাজগঞ্জের পুকুরে ফেলে শিশুকে হত্যা, মা গ্রেপ্তার !


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ৯:২৯ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মোহাম্মদ আলী নামে ৩ মাস বয়সী এক শিশুকে পানিতে ফেলে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ শিশুটির মাকে গ্রেপ্তার করেছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, বেলকুচি থানার (ওসি) জাকেরিয়া হোসেন। সোমবার (১৯ মে) দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়, বেলকুচি
উপজেলার সুবর্ণসাড়া গ্রামের একটি পুকুর থেকে।

বেলকুচি থানার (ওসি) জাকেরিয়া হোসেন জানান, রবিবার রাত থেকে হঠাৎ মনিজা খাতুন ও তার শিশু সন্তানকে খুঁজে পাচ্ছিল না স্বজনরা। সোমবার সকালে মাইকিং করেন তারা। পরবর্তীতে পৌর এলাকার একটি ফিলিং স্টেশনের পাশে মনিজা খাতুনকে পাওয়া যায়। এরপর তার দেওয়া তথ্য মতে পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার মনিজা খাতুনের মানসিক সমস্যা রয়েছে।

স্বজনরা জানায়, দেড় বছর আগে উপজেলার তামাই কলিয়াপাড়ার জানবক্সের ছেলে ইসহাক আলী ও মনিজা খাতুনের বিয়ে হয়। সন্তান প্রসবের জন্য ৪ মাস আগে সুবর্ণাসাড়া গ্রামে বাবার বাড়ি যান তিনি। সন্তান জন্মের পরও তিনি বাবার বাড়িতেই ছিলেন। মাথায় আঘাত পাওয়ায় মনিজা খাতুন মানসিক সমস্যায় ভুগছিলেন। যে কারণে এমন কাণ্ড করেছেন তিনি।
আকশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর