ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

তাড়াশে বজ্রপাতে কৃষকের দুই গরুর মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৪:৩৯ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আব্দুল হান্নান নামে এক কৃষকের দুটি গরু মারা গেছে। ভুক্তভোগী কৃষকের দা‌বি এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে ২টার দিকে এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন আড়ংগাইল গ্রামে পশ্চিম মাঠে। ক্ষতিগ্রস্ত কৃষক মো.আব্দুল হান্নান তাড়াশ উপজেলার দেশীগ্রাম উনিয়নের আড়ংগাইল গ্রামের বাসিন্দা।

কৃষক মো. আব্দুল হান্নান জানান, বজ্রপাত শুরু হলে ঘর থেকে গরু দুটি আনতে বের হই। বজ্রপাত বেশি হওয়ায় পুনরায় ঘরে চলে যাই। পরবর্তী‌তে স্থানীয় এক ব্যক্তি ফোন করে গরু দুটি মারা যাওয়ার খবর জানালে, তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়।

তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান,  ‘বজ্রপাতে দুটি গাভী মৃত্যুর সংবাদ পেয়েছি’। তি‌নি পরামর্শ দেন বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু খোলা মাঠে না রাখার। একই সঙ্গে তীব্র তাপদাহে খামারিদের গরুগুলো নিদিষ্ট তাপমাত্রায় রাখার আহ্বান জানান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর