ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ডাঃ আজিজ রিমান্ডে


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৭:৩৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজ কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল।

বুধবার (২১ মে) বিকেলে ডাঃ আব্দুল আজিজকে সিরাজগঞ্জের তাড়াশ আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক আইভীন আক্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বলেন, গত ৪ আগস্ট তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে আব্দুল আজিজের নেতৃত্বে হামলা করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা অস্ত্রের মহড়া দেন, মারধর করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটনান। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। এই অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য কোথা থেকে এল এ বিষয়ে সাবেক এমপি ডাঃ আব্দুল আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জর করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাড়াশ উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হন ছাত্ররা। এ সময় সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, বিদেশি পিস্তল, লোহার রড, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের ওপর হামলা চালান। হামলায় সমন্বয় সাব্বির খন্দকারসহ বেশ কয়েকজন ছাত্র আহত হন। এ ঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে তাড়াশ থানায় মামলা করেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গত ৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা। গত ৮ এপ্রিল রাতে আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। তিনি কারাগারের বাইরে এলে বিক্ষুব্ধ ছাত্ররা তাঁকে মারধর করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন। পরে তাঁকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠায় পুলিশ।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর