ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

রাজশাহী নগর ভবনে ‘টেকসই নগর ও প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে ওরিয়েন্টশন শুরু


  • আপলোড সময় : রবিবার ২৫ মে, ২০২৫ সময় : ৫:৩১ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীতে টেকসই নগর, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২ কার্যক্রম বিষয়ক দুই দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু হয়েছে।  রবিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভা কক্ষে আয়োজিত প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। 

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক খন্দকার নাজমুল হুদা শামীম। অনুষ্ঠানমঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের সচিব রুমানা আফরোজ, প্রকল্পের উপপরিচালক ডা.সাবরিনা হক।

প্রকল্প সম্পর্কিত সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডা. ারহানা হোসেন ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা বেগম।

রাসিকের ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হকের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে প্রকল্পের সিনিয়র প্রোগাম অফিসার আব্দুর রহিম, রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ড. ফরহাদ উদ্দিন, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ, পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রতিনিধি, প্রজেক্ট ম্যানেজার, শিক্ষক প্রতিনিধি, ওয়ার্ড আরবান প্রাইমারী হেলথ কেয়ার কমিটির প্রতিনিধি, স্বাস্থ্যসেবা গ্রহিতা ও রাসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন। 

রাসিক সূত্র জানায়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় রাজশাহীসহ দেশের ১১টি সিটি কর্পোরেশন, ১৮ পৌরসভায় স্বাস্থ্যসেবার এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মশালায় স্থানীয় ব্যবস্থাপনায় আগামীতে প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর