ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

ড. শায়েখ আব্দুস সামাদকে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করল জামায়াত

সিরাজগঞ্জ-৩ আসন


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৪:১৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৬৩, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন ড. শায়েখ আব্দুস সামাদ। তি‌নি সলঙ্গা থানার আমসারা গ্রামের কৃতিসন্তান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য-সচিব, বাদশাহ ফয়সাল জামে মসজিদ ঢাকা-এর সম্মানিত খতিব, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা-এর সাবেক অধ্যাপক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার।

সোমবার (২৬ মে) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা এবং সলঙ্গা থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

এ সময় তিনি বলেন, সিরাজগঞ্জ -৩ আসনের মধ্য দিয়ে ৩'শ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হলো। তিনি আরও বলেন, ‘সংস্কার ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না।'

ড. আব্দুস সামাদ সম্পর্কে রফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা এই আসনে যে প্রার্থী দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী।’

রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মুর্তজার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, তাড়াশ উপজেলা আমীর খ. ম. সাকলাইন, সলঙ্গা থানা আমীর মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর