ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

রাজশাহীতে হাসিবুর হত্যা মামলার আরো চার আসামি গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৫:৪৫ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরের হোজা অনন্তকান্দি গ্রামে বিএনপি কর্মী হাসিবুর রহমান (২৮) হত্যা মামলার প্রধান আসামিসহ আরো চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকালে  জেলার চারঘাট উপজেলার মাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জেলার দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউপির হোজা অনন্তকান্দি গ্রামের মামলার প্রধান আসামি আবু সালেহ বাবু (৪৫), জামরুল ইসলাম (৪০), ফরিদুল ইসলাম (২৫), ও আরিফুল ইসলাম (২৪)।

গত ১৫ মে উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় হাসিবুর রহমান নিহত হন। পরে তার বাবা আবুল কাশেম বাদী হয় দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, হাসিবুরের মৃত্যুর পর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন তার বাবা আবুল কাশেম। পরে আসামিদের ধরতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এ মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ শনিবার আরো চারজনকে গ্রেফতার করা হলো। আসামিদের দুর্গাপুর থানায় হস্তান্তর করেছে।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, হাসিবুর হত্যাকন্ডের ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে। শনিবার সকালে অভিযানে আরও ৪ জনকে গ্রেফতারের পরে থানায় হস্তান্তর করে র‌্যাব। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর