ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

সিরাজগঞ্জে উদ্বোধন হ‌লো ভাস্কর্য ‘প্রাপ্তি ও পূর্ণতা’


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৫:০১ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জ শহর স্রোতষিণী যমুনার তীরে অব‌স্থিত। এই শহরের নতুন প্রতীক ‘প্রাপ্তি ও পূর্ণতা’, যা ‘লাভ সিরাজগঞ্জ’ ভাস্কর্য, না‌মে প‌রি‌চিত। সোমবার (২ জুন) বিকেলে এই ভাস্কর্যের উদ্বোধন করেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সিরাজগঞ্জ পৌরসভার অর্থায়নে এবং সার্বিক পরিকল্পনায় স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলামের তত্ত্বাবধানে এই ব্যতিক্রমী ভাস্কর্য‌টি তৈরি হয়।


শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এম‌নি‌তেই দর্শনার্থীদের পদচারণায় মুখ‌রিত থা‌কে। আর এ এলাকায় নির্মিত হওয়া এই ভাস্কর্য এখনই রীতিমতো পর্যটনের ‘হট স্পট’ এ প‌রিণত হ‌য়ে‌ছে দর্শনার্থীদের ও সিরাজগঞ্জবাসী কাছে। দর্শনার্থী ও স্থানীয়রা বলছেন, ঈদুল আজহার ছুটিতে এই স্থানটি হয়ে উঠবে পর্যটকদের জন্য আকর্শনীয় ভিজিট স্পট।


সিরাজগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, ‘লাভ সিরাজগঞ্জ’ শুধু একটি ভাস্কর্য নয়, এই শহরের মানুষের ভালোবাসা, গর্ব আর ঐক্যের প্রতীক। যমুনা নদীর প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে দাঁড়িয়ে থাকা এই ভাস্কর্য সিরাজগঞ্জের ইতিহাস, সংস্কৃতি আর আত্মপরিচয়ের এক নতুন রূপক। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভাস্কর্যটি নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।


পৌরসভার প্রত্যাশা, উদ্বোধনের পর শহর রক্ষা বাঁধ এলাকায় নতুন সাজে সেজে উঠবে, যেখানে পর্যটক ও স্থানীয়রা অবাধে ঘুরে বেড়াতে পারবেন। ‘প্রাপ্তি ও পূর্ণতা’ সিরাজগঞ্জের স্বপ্ন, সংগ্রাম আর ভালোবাসার প্রতিচ্ছবি হয়ে থাক‌বে।

আকাশজমিন/আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর