ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক

তাড়াশে নবাগত ইউএনও নুসরাত জাহানের যোগদান


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৪:৫৯ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে তাড়াশে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নুসরাত জাহান। মঙ্গলবার (৩ জুন) সকাল ১০ টার দিকে বিদায়ী ইউএনও মোঃ নূরল ইসলামের কাছ থেকে নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। নবাগত ইউএনও নুসরাত জাহান সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এল শাখায় কর্মরত ছিলেন।


ইউএনও হিসেবে তাড়া‌শে যোগদানের পরে মুঠোফোনে কথা হলে নবাগত ইউএনও নুসরাত জাহান জানান, তাড়াশ উপজেলাবাসীর জীবনমান উন্নয়নে কাজ করার পাশাপাশি তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি-বেসরকারি সেবা দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উপজেলা প্রশাসন অগ্রণী ভূমিকা পালন করবে। 


তাড়াশ বাসীর সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী আলোকিত উপজেলা গড়ার লক্ষ্য কাজ করবেন তি‌নি। তবে নবাগত ইউএনও নুসরাত জাহান তাড়াশ উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর