ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু

পাটগ্রাম সীমান্তে পুশইন চেষ্টা, বাধা বিজিবি ও এলাকাবাসী


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৯:২৫ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে আবারও ৬ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি এবং এলাকাবাসী।শনিবার (১৪ জুন) ভোরে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ৬ জনকে ঠেলে দেন বিএসএফ।



বিজিবি ও স্থানীয়রা এসব তথ্য জানিয়েছে।বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৩ নম্বরের ১ নম্বর উপপিলারের বাংলাদেশের শ্রীরামপুর সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের চেঙ্গেরবাড়ী সীমান্ত। এ সীমান্ত দিয়ে এদিন ভোর সাড়ে ৪ টায় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা তিনজন ভারতীয় পুরুষ ও বাংলাদেশি একজন নারী ও দুইজন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠায়।বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরের ওই ইউনিয়নের আজিজপুর গ্রামের কমলার বাজারে দুপুরে স্থানীয় এলাকাবাসি দেখে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শ্রীরামপুর ক্যাম্পের সদস্যরা আটক করে।


উভয় সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি-বিএসএফ) সর্তক অবস্থানে রয়েছে।শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জুবায়ের রহমান সীমান্ত দিয়ে পুশ ইনের সত্যতা নিশ্চিত করে জানান, পুশ ইনের শিকার ব্যক্তিরা ভারতীয় চা বাগানে অবস্থান করছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর