ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

সরিষাবাড়ীতে শামিম তালুকদারের নির্দেশে মোনারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৯:৪৫ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে অতিবৃষ্টিতে মোনারপাড়া ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি সংস্কার কাজের উদ্ভোধন করা হয়।

জানা যায়, কয়েকদিনের টানা অতিবৃষ্টিতে পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামের একমাত্র রাস্তাটি বিভিন্ন স্থানে ইটের সলিং ভেঙে পাশের খালে পড়ে যায়। ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তা ভেঙে যাওয়ার ফলে যানবাহন ও স্থানীয়দের চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি নজরে আসে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম তালুকদারের। এসময় মানুষের চলাচলের সমস্যার কথা বিবেচনা করে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুকে রাস্তাটি সংস্কার করার জন্য নির্দেশ দেন শামিম তালুকদার।


শনিবার দুপুরে রাস্তাটিতে মাটি ফেলে সংস্কার কাজের উদ্ভোধন করা হয়। সংস্কার কাজের উদ্ভোধন করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু৷ এসময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী সরকার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজল মাহমুদ, ৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মিয়াসহ স্থানীয়রা।

এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু বলেন, রাস্তাটি সম্প্রতি অতি বৃষ্টির কারনে ভেঙ্গে জনসাধারণ ও  যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি জানতে পেরে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব আমাকে রাস্তাটি সংস্কারের নির্দেশ দেন। তার নির্দেশেই ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতাদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তাটিতে মাটি ফেলে সংস্কার করার কাজ শুরু করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর