ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান

বাউফলে দায়িত্বকালীন সময়ে মিটিং করে সমালোচনায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা


  • আপলোড সময় : বুধবার ১৮ জুন, ২০২৫ সময় : ৯:১০ পিএম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে সরকারি দায়িত্ব পালনের নির্ধারিত সময়েই অফিস স্টাফদের নিয়ে মিটিং করছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা ইসলাম জেসমিন। এই মিটিংয়ের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রুগীরা ভোগান্তিতে পড়েছেন।

 

বুধবার (১৮ জুন)সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ দৃশ্য দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ডিউটির মাঝামাঝি সময়ে সকল ফ্যামিলি প্ল্যানিং কর্মীদের অফিসে ডেকে এনে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন ডাঃ জেসমিন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সেবামূলক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়।

 

স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ডাঃ জেসমিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ যাওয়াতে ক্ষিপ্ত হয়ে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী জাকির হোসেন হয়রানি করছে ।এর আগে বুধবার সকাল ১০ টা দিকে জাকির হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডা: জেসমিন ও তার সহযোগীরা তাকে হেনস্থা করেন এবং মারধর করার হুমকি দেন। পরবর্তীতে ডাঃ জেসমিন ও তার সহযোগীরা ডিউটি টাইমে অফিসে ঘন্টা ব্যাপী মিটিং করেন ।

 

স্বাস্থ্য সহকারী জাকির ও শামীম অভিযোগ করে বলেন, ডাঃ জেসমিন টাকা পয়সা লুটপাটের করেছেন।তিনি ও তার সহযোগী ইউনুস খান ভোলান্টিয়ার আড়াই লাখ টাকা আত্মসাৎ করেছেন ।তিনি পেইড পার  ভলান্টিয়ারের ৩ জন কর্মচারীকে ৬ মাসের বেতন দেয়নি । আমরা তার বিচার ও অপসারণের দাবি জানাই ।

 

এ বিষয়ে ডাঃ সানজিদা ইসলাম জেসমিন বলেন ,আমার স্টাফদের সাথে জাকির মারামারি করছে ।এটা শুনে অন্যান্য স্টাফরা আসছে আমার সাথে কথা বলতে ।আমি ইউএনও এবং ওসি কে জানিয়েছি।

 

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আব্দুর রউফ বলেন ,হাতাহাতি কথা শুনেছি কিন্তু সিসিটিতে এমন কিছু দেখা যায়নি।ডাঃ জেসমিন এ বিষয়ে প্রথমে আমাকে কিছু জানায় নাই ।আমার ঘরের বিষয়ে আমাকে আগে না জানিয়ে ইউএনও ও ওসিকে ফোন দিয়েছে ডাঃ জেসমিন ।


এ সম্পর্কিত আরো খবর