ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

শিবগঞ্জে ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া খায়ের ও বৃক্ষ রোপণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৫:০৮ পিএম

 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ


বগুড়ার শিবগঞ্জে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। 

 



বুধবার (১৮জুন) শিবগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহাস্থান মাজার মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিবগঞ্জ বরকতিয়া মসজিদ সংলগ্ন মাদ্রাসা মাঠে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ সংলগ্ন ও আটমূল উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করা হয়। 

 


এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস.এম তাজুল ইসলাম, পৌর বিএনপি'র সভাপতি বুলবুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান আফছার আলী, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, তাহেরুল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আব্দুল্লাহ যুবায়ের, রনি, মাহদী হাসান তমাল, আবু শাহীন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, আল আমিন, সাদ্দাম হোসেন প্রমুখ।

 

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর