ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

নড়াইলে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


  • আপলোড সময় : শুক্রবার ২০ জুন, ২০২৫ সময় : ১০:৫১ পিএম

নড়াইল প্রতিনিধি:

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় নড়াইলের “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৯ জুন) নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়।

 

আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খামারবাড়ি, নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জসীম উদ্দীন।

 

এই কংগ্রেসের মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি, উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি চর্চা বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।

 

এ সময় নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সৌমিত্র সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোকনুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলু, পার্টনার ফিল্ড স্কুলের মনিটরিং অফিসার মোসাদ্দেক হোসেন, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ সৌরভ দেবনাথসহ কৃষক/কৃষাণী, প্রিন্ট ও ইলেট্রনিক্স সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর