ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের বিষয়ে ভারতের নীরবতা

সোনিয়া গান্ধীর নিন্দা


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৯:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

 ভারতের বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী ইরানের ওপর ইহুদিবাদী ইসরাইলের আক্রমণের নিন্দা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরাইলের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এ অবস্থায় সোনিয়া গান্ধী বলেছেন, ইরানের ওপর ইহুদিবাদী সরকারের আক্রমণ সম্পর্কে ভারত সরকারের নীরবতা দেশটির দীর্ঘদিনের নৈতিক ও কৌশলগত ঐতিহ্য পরিত্যাগ করার শামিল।

 

ভারতের কংগ্রেস দলের এই নেত্রী "দ্য হিন্দু" পত্রিকায় একটি সম্পাদকীয় লিখেছিলেন, যেখানে তিনি বলেছেন- ১৩ জুন ইরানের ওপর ইহুদিবাদী ইসরাইলের আক্রমণ অবৈধ। ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইসরাইল।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর