ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

গফরগাঁওয়ে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৬:৩৪ পিএম

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত এই কর্মসূচিতে স্থানীয় স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকেরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন আজহারুল ইসলাম, রুবেল মিয়া, আপেল মাহমুদ, গোলাম রব প্রমুখ।


বক্তারা বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি আমরা। অথচ আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পদমর্যাদা বৃদ্ধি, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, সময়োপযোগী বেতনকাঠামো বাস্তবায়ন আজও অমীমাংসিত রয়ে গেছে।’

তাঁরা বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়নে সরকার দ্রæত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এ সময় আগামী ১ সেপ্টেম্বর থেকে সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণাও দেন তাঁরা।##

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর