ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

নাটোরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৫:০৯ পিএম

নাটোর প্রতিনিধি 


নাটোরে বাসচাপায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহতের ঘটনায় বাসচালক মামুনুর রশিদকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। আজ বুধবার (২৫ জুন) দুপুরে গ্রেফতারকৃত মামুনুর রশিদকে আদালতে পাঠানো হয়।


এর আগে, মঙ্গলবার (২৪ জুন) রাত আটটার দিকে রাজশাহীর চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুনুর রশিদ রাজশাহীর পুঠিয়া থানার ভাংড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।


ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, গত ২০ জুন বিকেল সাড়ে চারটার দিকে রাব্বী পরিবহনের যাত্রীবাহী বাস নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ মোট চারজন নিহত হন।


এ ঘটনায় সিএনজি চালক বাবুর স্ত্রী বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা দায়ের করেন। পরে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসচালক মামুনুর রশিদকে গ্রেফতার করে। পরে আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর