ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু

মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা


  • আপলোড সময় : সোমবার ৩০ জুন, ২০২৫ সময় : ৮:০২ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের খলিফা পটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে প্রশাসন। সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে মো. সোহরাব হোসেন নামে এক ব্যবসায়ীর গুদাম ঘরে রাখা কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।


জব্দকৃত জালের মধ্যে ছিল ৫১টি কারেন্ট জাল ও ৬৩টি চায়না দুয়ারি জাল। এসব জালের বাজারমূল্য প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে প্রশাসন। পরে জালগুলো মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।



অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে অভিযুক্ত ব্যবসায়ী মো. সোহরাব হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার গুদাম ঘরটি সিলগালা করে দেওয়া হয়।



সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের বলেন, “দেশীয় মাছ, মা মাছ ও পোনা মাছ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে। নিষিদ্ধ জাল ব্যবসায় জড়িত কেউই ছাড় পাবে না।”স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর