ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান

জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করা হবে; উপদেষ্টা ফরিদা আখতার


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৪:৫৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘সারা দেশে হাওর-বাঁওড়, বিল, জলাশয় সবখানেই ইজারা নিয়ে সমস্যা রয়েছে, আমরা জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করব।’

রবিবার (৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছেন, সেখানকার জলমহালের একমাত্র অধিকার সেই মৎস্যজীবীদের।’ তিনি আরো বলেন, ‘জুলাইয়ে বাংলাদেশের ছাত্র-যুবক ও তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে দেশের এত বড় একটা পরিবর্তন এনেছে। এখন সরকার থেকে যদি তাদের কর্মসংস্থান ও প্রশিক্ষণ দিতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা।’

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ ও জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান। এর আগে সকালে উপদেষ্টা উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামে প্রান্তিক পোলট্রি খামারিদের সঙ্গে ইউটিসির উদ্যোগে হাঁস-মুরগির পালন বিষয়ে উঠান বৈঠক করেন এবং জয়সাগর দিঘিতে মাছ অবমুক্ত করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর