ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

মোহনগঞ্জে নিষিদ্ধ জালে মাছ শিকার,হুমকিতে দেশি মাছ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৫:১২ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

একসময় নেত্রকোণার মোহনগঞ্জের একমাত্র বৃহত্তম হাওর ডিঙিপোতা ছিল মাছের রাজ্য। স্থানীয় চাহিদা পূরণ করে এখান থেকে বিপুল পরিমাণ মাছ চলে যেত রাজধানী-সহ দেশের বিভিন্ন প্রান্তে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে সেই চিত্র। ডিঙ্গাপোতা হাওরে নিষিদ্ধ‘খনা জাল’ ব্যবহার করে অবাধে চলছে মাছ শিকার। এতে দেশীয় মাছের অস্তিত্ব মারাত্মক হুমকিতে পড়েছে। দেশি মাছের অপার সম্ভাবনার দুয়ার হাওর।

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত জেলার ২৫ বর্গ কিলোমিটার নিয়ে হাওর এলাকা। মিঠা পানির মাছের ৮০ শতাংশ আসে হাওর এলাকা থেকে। আমিষের অভাব পূরণের একটি প্রাণীজ উপাদান হলো মাছ। মাছেভাতে বাঙালি। বাঙালির রসনা তৃপ্ত করতে মাছের জুড়ি নেই। খাবারের থালায় মাছ না থাকলে যেন উদরপূর্তি হয় না তাদের।


নেত্রকোণার মোহনগঞ্জের হাওর-বাঁওড়ের একটি বড় জলাশয় হলো ডিঙ্গাপোতা হাওর। এটি দেশি প্রজাতির মাছের এক বড় হাওর। কিন্তু বর্তমানে এ হাওর থেকে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির অনেক মাছ। যেমন মেনি, লাটিয়া, নানিদ, রানী, গলদা, চিংড়ি, খলিশা, বইচা, বাচা, মলা, ঢেলা, খাইখ্যা, চাউট্ট্যা বিশেষ করে মূল্যবান বোয়াল মাছের পোনা ব্যাপক হারে শিকার করা হচ্ছে। এমনসব মাছের প্রজাতি প্রায় বিলুপ্ত। এসব মাছের মধ্যে কিছু কিছু প্রজাতির মাঝেমধ্যে দেখা মিললেও অনেকগুলো একেবারে নিঃশেষ। হাওর বাঁওড়ে দেশি প্রজাতির মাছ বিলুপ্তির প্রধান কারণ নির্বিচারে পোনা নিধন।

এক শ্রেণীর মানুষ এসব জলাশয়ে চায়না বাইর, দুয়ারি জাল,খনা জাল, কারেণ্ট জাল দিয়ে মা মাছ,পোনা মাছ নিধন করছেন। ফলে অঙ্কুড়ে বিনষ্ট হচ্ছে অনেক প্রজাতির মাছ। মঙ্গলবার (৮ জুলাই) সরজমিনে গিয়ে দেখা যায় 'খনা জাল' দিয়ে হাওরে মাছ ধরাতেছে জানতে চাইলে ডিঙ্গাপোতা হাওর জনপদের স্থানীয়রা বলেন, সন্ধ্যা হলেই হাওরে খনা জালের হিড়িক পরে। তারা প্রতি রাতে ধ্বংসাত্মক খনা জাল ব্যবহার করে হাওরের বিপুল পরিমাণ মাছ ধরছে। খনা জাল এমন একটি জাল এর ভিতরে ছোট বড় সব ধরনের মাছেই উঠে। হাওর-বাঁওড়ের দেশি মাছ এখন আর আগের মতো পাওয়া যাচ্ছে না।


মোহনগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, খনা জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরার বিষয়টি জানতে পেরেছি। এ জাল দিয়ে মাছ ধরা দেশের মৎস্য আইন অনুযায়ী সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও অবৈধ। তাছাড়া এ জাল দিয়ে পোনা মাছ ধরা মাছের প্রজনন ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। যারা অবৈধ জাল দিয়ে পোনামাছ ধরছে তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে অচিরেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর