ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান

তাড়াশে শিয়ালের কামড়ে আহত চার


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৪:২৯ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে ৪ জন ব‌্যক্তি আহত হয়। এ ছাড়াও দুই কৃষকের ৫টি গরু শিয়ালের কামড়ে আহত হয়। মঙ্গলবার (৮ জুলাই) রাতে এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ নওখাদা গ্রামে কয়েকটি শিয়াল হানা দেয়। রাত ৮টার দিকে নওখাদা গ্রামের বাসিন্দা শান্তি খাতুন (৪০) ঘরের পেছনে টয়লেটে গেলে একটি শিয়াল তার পায়ে কামড়ে দেয়।

এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর একই গ্রামের কলেজছাত্র শাহারুল (২৪) ও অন্তর (১৬) কে শিয়াল কামড় দেয়। রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে আলে খাতুন (৪৫) কে শিয়াল কামড়ায়। আহত ৪ জনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে নওখাদা গ্রামের কৃষক আজাহার আলীর গোয়ালঘরে শিয়াল ঢুকে ৫টি গরুকে কামড়ে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, শিয়ালের কামড়ে নওখাদা গ্রামের ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রামজুড়ে পাগলা শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. সিদ্দিক ফকির জানান, পাগলা শিয়ালের কামড়ে নওখাদা গ্রামের মানুষ ও গবাদিপশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর