ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত পাঁচজন

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র যাত্রা শুরু


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৫:২৩ পিএম

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা শহরের ৮নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। স্বেচ্ছাসেবা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নকে উৎসাহিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

সংস্থাটির কার্যক্রমের মধ্যে- ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও জনসচেতনতা মূলক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করা। বর্তমানে ৩০ জন সদস্য স্বপ্রণোদিতভাবে নিজ নিজ এলাকায় কাজ করছেন। সংস্থার উদ্বোধনী দিনে সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ ও একটি জামে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। একই দিনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।

প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় সংস্থাটি একটি অনলাইন সফটওয়্যার সিস্টেম চালু করতে যাচ্ছে, যেখানে স্বেচ্ছাসেবীদের কার্যক্রম ও তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। এছাড়া, একটি কলসেন্টার হেল্পলাইন (০৯৬৪৯-২২০০৮৮) চালু করা হয়েছে, যেখানে নির্দিষ্ট ডিপার্টমেন্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও সহায়তা মিলবে। সংস্থাটির প্রতিষ্ঠাতারা জানান, সংস্থার কার্যক্রম আপাতত দমদমা কালিগঞ্জ এলাকায় সীমাবদ্ধ থাকলেও, সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে এর কর্মকান্ড সমগ্র জেলায় সম্প্রসারিত করা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর