ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৮:৪৯ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বুধবার (৯ জুলাই) পত্রিকাটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে। চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।


অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক রাজুর লেখা “সাংবাদিকের কলাম” বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা আমিলিয়া জান্নাত, চলনবিল বার্তার নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর