ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

নেত্রকোণায় খাদ্যগুদামে মজুতে গরমিল, কর্মকর্তা প্রত্যাহার


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ৬:০৭ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার বারহাট্টায় সরকারি খাদ্যগুদামে ধান-চালের মজুতে গরমিল থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ২৯ জুন বারহাট্টা সদর খাদ্যগুদাম পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান। পরিদর্শনকালে নির্দিষ্ট পরিমাণের চেয়ে ৯ টন ৪৪০ কেজি ধান বেশি পাওয়া যায়। সেই সঙ্গে ৪ হাজার ৪৬৭টি খালি বস্তা কম পাওয়া যায়। সেই অনুযায়ী খাদ্য বিভাগে প্রতিবেদন পাঠানো হয়।

 খাদ্য বিভাগের সূত্রমতে, পরিদর্শন প্রতিবেদনে এমন গরমিল পাওয়ার পর সংশ্লিষ্ট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হুমায়ুন কবিরকে প্রত্যাহার করে খাদ্য বিভাগ। এ বিষয়ে জানতে হুমায়ুন কবিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জেলা খাদ্যনিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান বলেন, ‘অতিরিক্ত ধান গুদামে জমা আর খালি বস্তা কম থাকার কারণে ইতিমধ্যে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।’

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর