ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

নাটোরে প্রায় ১৪ লাখ টাকা ব্যায়ে জুলাই স্মৃতি স্তম্ভের কাজের উদ্বোধন


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৭:০৪ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরে প্রায় ১৪ লাখ টাকা ব্যায়ে জুলাই স্মৃতি স্তম্ভের কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি গণ-গ্রন্থাগারের সামনে স্তম্ভের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার আমজাদ হোসাইন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার,জেলা বিএনপির সদস্য সচিব আসাদুর রহমান আসাদ, জেলা জামাতের আমির ডঃ মীর নুরুল ইসলামসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার জানান,১৮ ফুট  উচ্চতা এবং ছয় ফুট ব্যাসের ষ্টিলের অবকাঠামোটিতে গণঅভ্যুত্থানের শ্লোগান খোদাই করা থাকবে। কংক্রিটের বেদীর উপরে ষ্টিলের আবরণে গণঅভ্যুত্থানে নিহত নাটোরের ৮ জন শহিদের নাম লিখা থাকবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ১৪ লাখ টাকা ব্যায়ে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। আগামী ৫ই আগস্টের মধ্যে স্মৃতি স্তম্ভটি পুষ্প স্তবক অর্পণের উপযোগী হবে বলে আশা করা হচ্ছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর