ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু

শিবগঞ্জে গভীর রাতে মাদক ব্যবসায়ীর সঙ্গে ধস্তাধস্তি, এ.এস.আই আহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ সময় : ৫:০০ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে মাদক ব্যবসায়ীর সাথে থানা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কালে মাদক সম্রাটের কাছে থাকা কেচির আঘাতে এ.এস.আই আহত একজন গ্রেফতার। জানা গেছে, গত বুধবার রাত ১২টার দিকে শিবগঞ্জ থানার এ.এস.আই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বগুড়া জয়পুরহাট সড়কের উপজেলার গণেশপুরে রাত্রিকালীন ডিউটি দেওয়ার  জন্য যাওয়ার পথে পৌর এলাকার চাঁদনিয়া শিবগঞ্জ হাটে মাজার এলাকায় পৌছিলে ৪/৫ জন মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রি করতে দেখতে পান।

সঙ্গে সঙ্গে এ.এস.আই ও সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে ধাওয়া করে একপর্যায়ে উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ পানাতে পাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মাদক সম্রাট শাহীন (৩১ )  কে নেশা জাতীয় ট্যাবলেট ১৯ পিচ ট্র্যাপেন্ডাডলসহ তাকে হাতেনাতে ধরে ফেলে এসময় তাঁর সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে মাদক সম্রাটের হাতে থাকা কেচির আঘাতে হাফিজ উদ্দিনের ডান হাত কেটে রক্তাক্ত হয় এবং সে কাদা মাটিতে পড়ে যায়। সঙ্গীয় ফোর্স আহত অবস্থায় শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে এবং মাদক সম্রাট শাহীনকে আটক করে।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এ.এস. আই হাফিজ ডিউটিতে যাওয়ার সময় মাদক বিক্রেতাদের দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। মাদক বিক্রেতার কাছে থাকা কেচির আঘাতে হাফিজ আহত হয়। মাদক বিক্রেতাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। থানায় মাদক আইনে মামলা নেওয়া হয়েছে। পলাতক অন্য আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর