ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান

তাড়াশে সাবেক এমপির জানাযায় মোবাইল চুরির হিড়িক


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৪:২৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা সিবাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নামাজের জানাযা অনুষ্ঠানে মোবাইল চু‌রির হিড়িক। প্রায় অর্ধশতাধিক মোবাইল ফোন ও নগদ টাকা চুরি হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের জানাযা চলাকালে কিছু চিহ্নিত অসাধু লোকজন পরিকল্পিতভাবে জানাযার ভিড়ের সুযোগ নিয়ে অর্ধশতাধিক মোবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। চু‌রির এই বিষয়টি জানাযায় আগত মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভুক্তভোগী অনেক ব্যক্তিকে বলতে শোনা যায়, এমন একটি শোকাবহ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে চুরির ঘটনা শুধু অমানবিকই নয়, এটি পুরো এলাকার মর্যাদাকেই কলঙ্কিত করেছে। যাদের হৃদয়ে সামান্যতম ধর্মীয় অনুভূতি বা নৈতিকতা থাকে, তারা কখনো এমন জঘন্য কাজ করতে পারে না। এজন‌্যইতো ব‌লে “চোরে না শোনে ধর্মের কাহিনী।”

এ সময় সংঘবদ্ধ চোর চক্র মুনসুর রহমান, আতিক, ইউনুস আলী, আলাউদ্দিন, আজাদ, শরিফুল ইসলাম, আহাদ, আরিফ, আব্দুল্লাহ, হায়দার আলী, আবুল কালামসহ অর্ধশতাধিক ব‌্যা‌ক্তির পকেট থেকে স্মার্ট মোবাইল ফোন চুরি করে। ফোন চুরি যাওয়া আজাদ বলেন, আমি যখন কফিনে পুস্পস্তবক অর্পণ করি তখনই অনুভব করি আমার পাঞ্জাবীর পকেট থেকে কেউ একজন ফোন বের করে নিলেন । কিন্তু প্রচন্ড ভীড়ের কারণে চোর ধরতে পারিনি। পরে জেনেছি শুধু আমারটাই নয় জানাযায় আসা ৫০ থেকে ৬০ জন ব‌্যক্তির স্মার্ট মোবাইল ফোন চুরি গেছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার (ওসি) জিয়াউর রহমান বলেন, যে ব্যক্তিগণ ফোন হারিছেন তারা প্রয়োজণীয় কাগজপত্র সহ সাধারণ ডায়েরী করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর