ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান

সিবাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নামাজের জানাযা অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৪:৪২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিবাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদারের নামাজের জানাযা অনুষ্ঠিত। শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে ওই নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় পূ‌র্বে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি রাকিবুল আলম পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফা জামান, নাটোর জেলা বিএনপি’র সদস্য আব্দুল আজিজ, তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও স.ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুবদলের আহবায়ক এফএম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম প্রমূখ। পরিবারের পক্ষ থেকে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন মরহুমের মেজ ছেলে রাহিদ মান্নান লেলিন।

এ সময় অশ্রুসিক্ত চোখে বিপুল জনতা তাদের প্রিয় নেতার রূহের মাগফেতার কামনা করেন। প্রিয়নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপিসহ সকল অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। আব্দুল মান্নান তালুকদার তাড়াশ- রায়গঞ্জ আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘদিন জেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, আব্দুল মান্নান তালুকদার শুক্রবার সকাল ১১ টায় ঢাকায় তাঁর নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। তাঁর নিজ গ্রাম রায়গঞ্জের ধুবিল ও সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজ মাঠে নামাজের জানাযা শেষে বা’দ আসর মালশাপাড়া কবর স্থানে তাঁকে দাফন করা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর