ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৪:৫৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং দলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকা থেকে মিছিলটি বের হয় এবং মুড়াপাড়া বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

সমাবেশে যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, ‘তারেক রহমান গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে কটূক্তি করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে, যা সহ্য করা হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা বিগত ১৭ বছর হামলা-মামলার শিকার হয়েও রাজপথ ছাড়িনি। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আজ স্বাধীন বাংলাদেশ। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে গণতন্ত্রের আন্দোলন থামানো যাবে না।’

বক্তব্য দেন যুবদল নেতা সোহেল ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকারসহ অন্যরা। তারা বলেন, সরকার ভয়ের পরিবেশ তৈরি করে কণ্ঠরোধ করতে চায়, কিন্তু যুবদল রাজপথে থেকেই জবাব দেবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর