ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার

রূপগঞ্জে অস্ত্র ও ইয়াবা সহ গ্রেপ্তার ৩


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৪:৫৯ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ একটি মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তারাবো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৩২৭ পিস ইয়াবা, তিনটি ট্যাবলেট ট্যাটো, তিনটি চাপাতি, একটি ছুরি ও একটি রামদা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন তারাবোর নবী হোসেনের ছেলে মো. নাজমুল হোসেন (২৭), নেহাল হোসেন (২৫) এবং মো. মনির হোসেনের ছেলে সিফাত মিয়া (২০)। তবে চক্রের মূল হোতা নবী হোসেন পালিয়ে যান। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক নবী হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর