ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

ইউএনও জুয়েল আহমেদ হলেন মাদারীপুরের এডিসি


  • আপলোড সময় : রবিবার ২০ জুলাই, ২০২৫ সময় : ৬:২২ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জের উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) জুয়েল আহমেদকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে মাদারীপুর জেলায় পদায়ন করেছে সরকার। গত ১৫ জুলাই  রাষ্টপতির আদেশক্রমে উপসচিব জাহিদুর রহমান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ রাবার বোর্ড উপ-পরিচালক  (সিনিয়র সহকারী সচিব)নাজমুন নাহার কে চাঁদপুরের এডিসি, কুড়িগ্রাম সদর ইউএনও সাঈদা পারভিনকে সিলেটের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত: মোহনগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর মাসে জুয়েল আহমেদ যোগদান করেন। ইউএনও পদে জুয়েল আহমেদ এর দ্বিতীয় কর্মস্থল ছিল মোহনগঞ্জ। প্রায় সাড়ে ছয় মাসের কর্মজীবনে মোহনগঞ্জকে আমূল পরিবর্তন করেছেন। জুয়েল আহমেদ ৩৪ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মজীবন শুরু করেন।এর আগে তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। জুয়েল আহমেদ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় জন্মস্থান গ্রহণ করেন। তিনি ময়মনসিংহের ত্রিশালে ইউএনও'র দায়িত্ব পালনকালে মৎস্য চাষে এআই পদ্ধতির আবিস্কার করে দেশে ব্যাপক আলোচিত হন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর