ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান

সিরাজগঞ্জের তাড়াশে পাট চা‌ষে লাভবান কৃষক


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫ সময় : ৮:২৫ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে পাট চা‌ষে লাভবান কৃষক, ব‌্যস্ত কৃষক পাটকা‌ঠি থে‌কে সোনালী আঁশ ছাড়াতে। শস্য ভাণ্ডার খ্যাত চলনবিলে সোনালী আঁশ পাট চাষে কৃষকের সুদিন ফিরেছে। চলতি মৌসুমে বিভিন্ন এলাকায় পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। পাট চা‌ষে উৎসাহ দি‌তে চল‌তি বছরে তাড়াশ উপজেলায় ২ হাজার ৩০০ জন কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে।


অন্য বছরের তুলনায় এবার পাটের ভালো ফলন ও দাম বেশি হওয়ায় কৃষকের মুখে হাঁসি ফুটেছে। চলনবিলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বর্ষার পানি ও ভারি বৃষ্টি হওয়ায় ন‌দী- নালা, খাল- বিল ডোবা ও বিভিন্ন জলাশয়ে পানি জমে। সেই পানিতেই চাষিরা পাট কেটে জাগ দেওয়া, আঁশ ছাড়ানোর কা‌জে ব্যস্ত সময় পার করছেন। কোথাও দেখা যা‌চ্ছে পাট রো‌দে শুকা‌নো আবার তা হাটে বাজারে বিক্রি কর‌তে। তাড়াশ কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে তাড়াশ উপজেলায় গত বছরের চেয়ে ৭০০ হেক্টর জমিতে বেশী আবাদ হয়েছে।

উপজেলার বিলনাদো গ্রামের পাট চাষি আশরাফুল ইসলাম বলেন,  এবছর পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছেন তি‌নি। এক বিঘা জমিতে পাট চাষে প্রায় ৭-৮ হাজার টাকা খরচ হয় এবং বিঘা প্রতি উৎপাদন হয় প্রায় ৮-১০ মন। যার বাজারদর প্রায় ৩০ হাজার টাকা। এছাড়াও প্রতি ‌বিঘা‌তে প্রায় ২ হাজার টাকার পাটকাঠি পাওয়া যায়। গত বছর প্রতিমণ পাট ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও এ বছর বিক্রি হচ্ছে ৩০০০-৩২০০ টাকা। ক্রমশই পাটের দাম বাড়ায় কৃষক খু‌শি।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আমিলিয়া জান্নাত জানান, পাট চাষীদের সুদিন ফিরেছে। পাট চাষ করে কৃষক এখন অনেক লাভবান হচ্ছেন। পাটের দাম বেড়ে যাওয়ায় এবার পাট চাষে ঝুঁকেছে কৃষক। চল‌তি বছর উপজেলায় ২ হাজার ৩০০ জন কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর